শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:২০ পিএম, ২০২৫-১১-২২
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন জকসু নির্বাচনকে সামনে রেখে সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মইনউদ্দিন হাসান তার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন।
তিনি বলেন, “শিক্ষার্থীর কল্যাণে আপসহীন, সমাজসেবায় অগ্রণী—এই প্রতিশ্রুতি নিয়েই আমি মাঠে নেমেছি।” তার পরিকল্পনায় উঠে এসেছে দুইটি বাস্তবসম্মত ও শিক্ষার্থী-নির্ভর উদ্যোগ— সার্বক্ষণিক স্টুডেন্ট হেল্প ডেস্ক। মইনউদ্দিন হাসানের প্রথম অঙ্গীকার হলো শিক্ষার্থীদের সমস্যায় দ্রুত সহায়তা দিতে একটি ২৪/৭ স্টুডেন্ট হেল্প ডেস্ক চালু করা। এই ডেস্কের মাধ্যমে— অভিযোগ গ্রহণ, জরুরি সহায়তা, প্রশাসনিক সমস্যার সমাধান সবকিছুই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।
তিনি জানান, “শিক্ষার্থীর সমস্যা আর ফাইলবন্দি হয়ে থাকবে না। দ্রুত সমাধানই হবে মূল লক্ষ্য। বৃত্তি বৃদ্ধি ও টিউশন ফি মওকুফ সহজীকরণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতি দেন। বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের বৃত্তির সুযোগ বাড়ানো, টিউশন ফি মওকুফের প্রক্রিয়া সহজ, দ্রুত এবং স্বচ্ছ করা, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা চালু করা।
শিক্ষার্থীদের মতে, মইনউদ্দিন হাসানের ঘোষণা করা পরিকল্পনাগুলো সরাসরি ক্যাম্পাস-সংক্রান্ত বাস্তব সমস্যাগুলোকে লক্ষ্য করে তৈরি। তার অঙ্গীকার বাস্তবায়িত হলে শিক্ষার্থীকল্যাণে স্পষ্ট পরিবর্তন আসবে বলেই আশা করছেন তারা।
আমাদের বাংলা ডেস্ক : : খোরশেদ আলম,বাঘাইছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটির জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেকের চাইল্যাতলী ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited