শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৩ পিএম, ২০২৫-১১-২২
রাঙ্গামাটি প্রতিনিধি :
জেলায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি ৯৭ এর আদ্যোপান্ত নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ডায়লগ ফর পিস অব চিটাগাং হিল ট্র্যাক্টস-ডিপিসির আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল (অব:) এস এম আইয়ুব।
ডিপিসির চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশীদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল হোসেন সুজন। গোলটেবিল সভায় প্রধান আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. আবদুল্লাহ আল ইউসুফ।
সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা পিপি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী বিপিন জ্যোতি চাকমা, সিনিয়র অ্যাডভোকেট মিহির বরণ চাকমা, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, ডিপিসির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গাফফার মুন্না, জেলা বিএনপির সহ সভাপতি মো. আইয়ুব চৌধুরী প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাবের এডিটরিয়াল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ ইবনে রহমত।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited