শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৮ পিএম, ২০২৫-১১-২৩
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে জিএমপি পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে এ মতবিনিময় হয়। সভায় পুলিশ কমিশনার বলেন, নির্বাচনে জিএমপি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এছাড়াও অপরাধ দমন, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং কমিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় স্থানীয় সাংবাদিকরা পুলিশের বিভিন্ন কার্যক্রম, জনগণের ভোগান্তি, অসহযোগিতা ও থানা পর্যায়ে সেবার মান আরও উন্নত করার সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে সড়কে যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ ও ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করার দাবি জানান তারা। মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited