শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৫০ পিএম, ২০২৫-১১-২৪
যশোর ব্যুরো :
দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে যশোরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জোটের যশোর জেলা আহ্বায়ক বাসদ নেতা কমরেড হাচিনুর রহমান। বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, সিপিবি যশোর জেলা সভাপতি কমরেড মাহাবুবুর রহমান মঞ্জু ও বাসদ নেতা কমরেড আলাউদ্দিন। সমাবেশ পরিচালনা করেন পলাশ বিশ্বাস।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশের বন্দর বিদেশীদের কাছে ইজারা দিয়ে ইউনুস সরকার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলেছেন। তারা বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি ও মব সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে। ফলে সরকার নৈতিক বৈধতা হারিয়েছে—এমন মন্তব্য করেন বক্তারা।
তারা আরও জানান, বন্দর রক্ষায় দেশের বিভিন্ন স্থানে জনতা সরব হয়েছে। আগামী ২৯ নভেম্বর ঢাকায় কনভেনশন করে বৃহত্তর গণমানুষকে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে যুক্ত করার ঘোষণা দেন নেতারা।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited