বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লংগদুর  কৃষিতে বিস্ময়কর পরিবর্তন, বাঁশের মাচায় ঝুলে থাকা লাউ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৫১ পিএম, ২০২৫-১১-২৪

লংগদুর  কৃষিতে বিস্ময়কর পরিবর্তন, বাঁশের মাচায় ঝুলে থাকা লাউ

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির লংগদু উপজেলায় কৃষি খাতে এক অনন্য রূপান্তরের গল্প লেখা হচ্ছে। পাহাড়ি জনপদের শত শত কৃষকের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে ঝুলন্ত লাউ চাষ। বাঁশের মাচায় সারি সারি ঝুলে থাকা সবুজ লাউ শুধু প্রকৃতির অপূর্ব সৌন্দর্যই ছড়াচ্ছে না একসময়ের উপেক্ষিত কৃষকদের আর্থ-সামাজিক অবস্থায়ও এনেছে চমকপ্রদ পরিবর্তন।
একসময় ধান ও সীমিত শাকসবজি চাষে নির্ভরশীল কৃষকরা এখন ঝুঁকছেন ঝুলন্ত লাউ চাষের দিকে। কম খরচে বেশি ফলন এই দুই সুবিধাই দ্রুত জনপ্রিয় করে তুলছে এ কৃষি পদ্ধতিকে। স্থানীয় বাজারের পাশাপাশি রাঙামাটি, চট্টগ্রাম ও ঢাকার পাইকারি বাজারেও লংগদুর লাউ সরবরাহ করা হচ্ছে নিয়মিত। ফলে কৃষকেরা যেমন পাচ্ছেন ন্যায্যমূল্য, তেমনি নিশ্চিত হচ্ছে স্থায়ী আয়।
মাইনীমুখ ইউনিয়নের কৃষক আব্দুল কাদের জানান, ধানচাষে লোকসানের পর লাউ চাষই হয়ে উঠেছে তার পরিবারের ভরসা। একটি মৌসুমেই তিনি বিক্রি করেছেন প্রায় ৩৫ হাজার টাকার লাউ। বগাচত্বর গ্রামের কৃষাণী রহিমা খাতুনের গল্পও একইরকম। গৃহস্থালি কাজ সামলে লাউ চাষ করে তিনি এখন সন্তানদের পড়াশোনার খরচ নির্বিঘ্নে চালাতে পারছেন।
কেশব চাকমা জানান, ধান বা প্রচলিত শাকসবজির তুলনায় লাউ চাষ তাকে দিয়েছে বাড়তি সুরক্ষা। আগে মৌসুম শেষে হাতে টাকা থাকত না, এখন লাউ চাষের কারণেই প্রতি বছর কিছু সঞ্চয় করতে পারছি বল্লেন তিনি।
লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান জানান, ঝুলন্ত লাউ চাষে প্রতি বিঘায় ৫০ থেকে ৭০ হাজার টাকা আয় সম্ভব হচ্ছে,যা পাহাড়ি কৃষকদের জন্য একটি বড় সুযোগ। তিনি বলেন,জমি কম হলেও ফলন বেশি হওয়ায় এ পদ্ধতি দ্রুত জনপ্রিয় হচ্ছে। রোগবালাই কম হওয়ায় কীটনাশকের ব্যবহারও কম, ফলে ভোক্তারা পাচ্ছেন নিরাপদ সবজি।
স্থানীয় কৃষকেরা বলছেন, মাঝে মাঝে প্রশিক্ষণ, বীজ ও উপকরণ সহায়তা পেলে লংগদুর কৃষি সম্ভাবনা জাতীয় অর্থনীতির সঙ্গেও আরও দৃঢ়ভাবে যুক্ত হতে পারে। তাদের প্রত্যাশা পাহাড়ি অঞ্চলেও কৃষি হতে পারে টেকসই সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি।
ঝুলন্ত লাউ চাষের এ সাফল্য শুধু লংগদুর কৃষকদের স্বাবলম্বী করছে না বরং ধীরে ধীরে বদলে দিচ্ছে সমগ্র পাহাড়ি কৃষি অর্থনীতির ভবিষ্যৎ চিত্র।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর