শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:২৩ এএম, ২০২৫-১১-২৫
সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধের প্রতি দৃঢ় অবস্থান জানিয়ে এশিয়ান টিভির রিপোর্টার ইরফান উদ্দিন বলেছেন,
“টাকায় বিক্রি ও চামচামী সাংবাদিকতা মুক্ত দেশ দেখার খুব ইচ্ছা। সত্য বলা এবং সত্য তুলে ধরা এটাই একজন সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব।”
তিনি আরও বলেন,
“আমি ক্ষুদ্র একজন গণমাধ্যমকর্মী হিসেবে মনে করি কলম কখনোই প্রভাব, লোভ বা রাজনৈতিক মতাদর্শের কাছে বিক্রি হওয়া উচিত নয়। কোনো গণমাধ্যমের পরিচয়ে একতরফা রাজনৈতিক দলের হয়ে কাজ করা প্রকৃত সাংবাদিকতা নয়। দেশের উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।”
তিনি প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সব মাধ্যমে মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতা বাড়ানোর আহ্বান জানান।
“সুস্থ ধারার সংস্কৃতি চর্চাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে” এই স্লোগানে সামাজিক, সাংস্কৃতিক ও মাদকবিরোধী সংগঠন বাংলার বীর ফাউন্ডেশন প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বর্ষসেরা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সমাজসেবা ও সাংবাদিকতা ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিনসহ ২ জন সাংবাদিক বর্ষসেরা সম্মাননায় ভূষিত হন।
সম্মাননা গ্রহণের পর তিনি বলেন,
“শুনতাম অনেক জায়গায় নাকি টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু বাংলার বীর ফাউন্ডেশন সে পথে হাঁটে না বলে আমি বিশ্বাস করি। তারা মাসখানেক আগে থেকেই আমার কাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবকিছু যাচাই-বাছাই করেছে তারা নিজেই। আমাকে ব্যক্তিগতভাবে না চিনেও এত মেধাবী মানুষের মাঝে একজন হিসেবে মনোনীত করায় আমি কৃতজ্ঞ। স্বচ্ছতার এই ধারা অব্যাহত থাকুক।”
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন বলেন,“উদীয়মানদের উৎসাহিত করা এবং পেশাগত সততা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কামার আফজা লিজা এবং সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
মাসুন রানা বলেন, "যাকে তাকে এওয়ার্ড দেওয়া যেমন সমস্যা,তেমনি গুণীজনদের সম্মান করতে না পারাটাও সমস্যা। বিচক্ষণতার সাথে আমরা সেই ভাবে গুনীজনদের সম্মান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।"
অনুষ্ঠানে শিক্ষা, সাংবাদিকতা, চিকিৎসা,নৃত্য, নারী উদ্যোক্তা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদেরও সম্মাননা দেওয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited