শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৬ পিএম, ২০২৫-১১-২৫
মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি খাদ্য ও পণ্য সামগ্রী পাচারকালে ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় কক্সবাজারের বাকখালী মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং ট্রলার তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৯ বস্তা ময়দা, ২৮ হাজার পিস গ্যাস লাইট, ৪ হাজার ৮০০ প্যাকেট কয়েল, ২৮ বস্তা রসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা ডিএপি সার, ৯৬ বোতল সয়াবিন তেলসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দ করা বোট ও সব আলামতসহ আটক করা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited