বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিন্ধু নিয়ে ভারত–পাকিস্তানে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৫৮ পিএম, ২০২৫-১১-২৬

সিন্ধু নিয়ে ভারত–পাকিস্তানে নতুন উত্তেজনা

সিন্ধু অঞ্চলকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই নতুন বিরোধ। মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত রোববার দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, সিন্ধু অঞ্চল এখন ভারতের সঙ্গে নেই ঠিকই, তবে সীমান্ত বদলাতেই পারে। ভবিষ্যতে ওই অঞ্চল আবারও ভারতের কাছে ফিরে আসতে পারে। তার বক্তব্যকে ভারতীয় গণমাধ্যমগুলো ‘বিস্ফোরক’ মন্তব্য হিসেবে উল্লেখ করেছে।
১৯৪৭ সালে দেশ বিভাগের পর সিন্ধু নদীসংলগ্ন ওই অঞ্চল পাকিস্তানের অংশে পড়ে। সেখানে বসবাসকারী বিপুলসংখ্যক সিন্ধি হিন্দু দেশভাগের সময় ভারতে চলে আসেন। এই ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করে রাজনাথ সিং বলেন, সিন্ধি হিন্দুরা বিশেষত লালকৃষ্ণ আদভানির প্রজন্ম ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতাকে কখনোই মেনে নিতে পারেননি। আদভানি তার লেখায় উল্লেখ করেছেন, সিন্ধি হিন্দুরা আজও সিন্ধুর বিচ্ছিন্ন হওয়াকে মানতে পারেনি।
এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, রাজনাথ সিংয়ের বক্তব্য ‘বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।’ পাকিস্তানের মতে, ‘সিন্ধু ভারতে ফিরে আসতে পারে’ এ ধরনের মন্তব্য শুধু উসকানিমূলক নয়, বরং অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করতে পারে।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নেতাদের এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায়। পাশাপাশি নিজেদের দেশের নাগরিকদের বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি করা এবং ইতিহাস বিকৃতির কারণে সৃষ্টি হওয়া বৈষম্য দূর করার পরামর্শ দেয়।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, জিও নিউজ

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর