বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রাণিসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৩ পিএম, ২০২৫-১১-২৬

প্রাণিসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত করতে প্রযুক্তিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, এই খাতের উন্নয়নে গবেষকরা কাজ করছেন। তাছাড়াও দেশের উন্নয়নে বিভিন্ন গবাদিপশু পালনের মাধ্যমে খামারিদের বিশেষ করে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 
আজ (বুধবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। 
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বার্তা পাঠান।
এ ছাড়াও এতে গবাদিপশু পালন, পল্ট্রি খামার, প্রাণী ও প্রাণিজাত পণ্য, প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং প্রান্তিক খামারি ও নারী ক্যাটাগরিতে ১৫ জনকে নগদ অর্থ, ব্রোঞ্জ, রৌপ্য ও স্বর্ণ পদক প্রদান করা হয়।
ওয়াহিদউদ্দিন মাহমুদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, এই খাতের উন্নয়নে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পশু পালন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়তা হিসেবে কাজ করছে এবং এ খাত অর্থনীতিতে শক্তি যুগিয়েছে বলেও মনে করেন তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা গবাদি পশু পালনের মাধ্যমে সাফল্য অর্জন করেছি। এ খাত অর্থনীতিতে শক্তি যুগিয়েছে। গবাদি পশু পালনের ক্ষেত্রে পশুদের প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানান তিনি।
এখাত আরও উন্নত করতে উদ্যোক্তাদের স্বাস্থ্য সম্মত পশু খাদ্য সরবরাহ ও টিকাদানে সহায়তার কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী-পুরুষ উভয়ে মিলে দেশিও সম্পদ গবাদি পশু পালনের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়েছেন।
তিনি আরও বলেন, দেশে বিভিন্ন প্রজাতির গবাদিপশু পালন করা হচ্ছে। দেশীয় উদ্যোক্তারাও এ ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। 
তবে এ ব্যাপারে একটি নীতিমালা করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। 

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর