বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পঞ্চগড়ে মুজিব শতবর্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত 

সংবাদদাতা, পঞ্চগড় :    |    ০৪:৪৫ পিএম, ২০২১-০১-১৬

পঞ্চগড়ে মুজিব শতবর্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত 


পঞ্চগড়ের বোদা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার সন্ধ্যা ৭টায় রহমান এন্টারপ্রাইজ ও শাহাদাত মটরস এর যৌথ আয়োজনে বোদা পৌর আওয়ামীলীগ সভাপতি আবু মোহাম্মদ ইমতিয়াজ হোসেন মির্জার সভাপতিত্বে ঐতিহ্যবাহী লাঠি খেলার উদ্বোধন করেন পৌর মেয়র বোদা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বোদা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক আলম টবি।

এসময় বোদা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আজাহার আলী, বোদা মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম লিটন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, বোদা উপজেলাা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লু, বিশিষ্ট ব্যবসায়ী শাহদাত হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও পঞ্চগড় জেলা পরিষদ সদস্য আব্দুর রহমানসহ সর্বস্তরের প্রায় দশ হাজার মানুষ খেলা উপভোগ করে।

গভীর রাত পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ সকল সর্বস্তরের মানুষ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলাটি উপভোগ করে। বাদ্যের তালে তালে ঘুরছে লাঠি। তারপর শুরু হয় লাঠিয়ালদের কেরামতি। শক্ত হাতে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখাতে থাকেন নানা কৌশল। যেখানে জয়-পরাজয় মুখ্য নয়। বরং দর্শকদের বিনোদন দিতেই এমন আয়োজন।

ঐতিহ্যবাহী এই খেলা দেখতে আগ্রহের কমতি ছিলনা এলাকাবাসীর। লাঠিয়ালদের অপূর্ব কৌশল দেখে মুগ্ধ দর্শকরা। নিয়মিত এমন আয়োজন দেখতে চান তারা।

আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী লাঠি খেলা আয়োজনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। সাফল্যের ধারাবাহিকতায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলাকে বাঁচিয়ে রাখতে আগামী বছরও এমন আসর আয়োজন করতে চান তারা।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর