শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৫ পিএম, ২০২৫-১১-৩০
বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাদের মধ্যে শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিকালীন পদক প্রদান করেন। বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কর্মরত কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে প্রতি বছর শান্তিকালীন পদক প্রদানের বিধান রয়েছে।
এরই ধারাবাহিকতায় অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের জন্য বিমান বাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমানসেনাকে শান্তিকালীন পদক প্রদান করা হয়। শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদেরকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাদের এই সম্মাননা অন্যান্যদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited