বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে আ.লীগের ঝটিকা মিছিল করা ৪ জন গ্রেফতার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৪১ পিএম, ২০২৫-১২-০১

হাটহাজারীতে আ.লীগের ঝটিকা মিছিল করা ৪ জন গ্রেফতার

মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী : হাটহাজারীতে ঝটিকা মিছিল করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার ফরহাদাবাদ ইউপির ৩নং ওয়ার্ড উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০),পশ্চিম ধলই ০২নং ওয়ার্ড এলাকার মো.আকতার হোসেন(২৩),ফতেপুর ইউপির ০৯নং ওয়ার্ড এলাকার মো.শাহাদাত হোসেন (৪৪),০১নং ওয়ার্ড, দক্ষিন পাহাড়তলী সিটি কর্পোরেশনস্থ নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।
জানা যায়, গত রবিবার ভোর সকালের দিকে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ ১২ থেকে ১৫ জন নেতা-কর্মীসহ তিন মিনিট ব্যাপি একটি মিছিল বের করে।
তবে মিছিল শেষ করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মিছিলের ভিডিওতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা গেছে এবং মিছিলে থাকা কয়েকজনের মাথায় হেলমেট পরিহিত ছিলো।
এ ছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নেয়। পরে পুলিশ ভিডিও দেখে বর্তমান সরকারের বিরুদ্ধে উষ্কানীমূলক কার্যকলাপ সহ দেশের নিরাপত্তা বিঘ্ন করে বিভিন্ন ধরণের বিভ্রান্তমূলক, বিদ্বেষমূলক, কু-রুচিপূর্ণ স্লোগান দিয়ে বর্তমান সরকারের প্রতি জনমনে ঘৃণা ও আতংক ও ভীতি সৃষ্টি করার অপরাধে উল্লেখিত চার জনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
অপরদিকে পৃথক অভিযানে অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার দায়ে হাটহাজারী ও কক্সবাজার জেলার রামু এবং হাটহাজারী এলাকার মো.শফি আলম (৩৫) ও মো.আরিফ (৩০) নামের দুই ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া সোমবার বেলা আড়াইটার দিকে এ প্রতিবেদককে গ্রেফতারের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর