বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এনআইডির সাত সেবা স্থগিত, টেলিফোন নম্বরসহ পাঁচ পরিবর্তনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০২ পিএম, ২০২৫-১২-০১

এনআইডির সাত সেবা স্থগিত, টেলিফোন নম্বরসহ পাঁচ পরিবর্তনের সুযোগ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও নতুন নিবন্ধনের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা চূড়ান্তকরণের অংশ হিসেবে আপাতত এনআইডি সংশোধনের ৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র স্থগিত থাকবে। তবে, শিক্ষাগত যোগ্যতা এবং বিশেষ করে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যার কারণে টেলিফোন নম্বর পরিবর্তনের সুযোগসহ কিছু সংশোধনী সেবা চালু রাখা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী— ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাগরিকদের এনআইডি সংশোধনের জন্য সাতটি গুরুত্বপূর্ণ সংশোধন স্থগিত থাকবে। ভোটার তালিকা ফাইনাল হওয়ার পরই এসব সেবা পুনরায় চালু করা হতে পারে। যে ৭টি সেবা স্থগিত থাকবে, ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি। অন্যদিকে, বর্তমানে নাগরিকদের জন্য কিছু সংশোধনী সেবা চালু রাখা হয়েছে। এই ক্ষেত্রগুলোতে এনআইডি সংশোধনের জন্য আবেদন করা যাবে। যে আবেদনগুলো সংশোধন হবে; স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম ও টেলিফোন নম্বর (বিশেষ করে আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্যার কারণে এই পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে)।
তিনি বলেন, নতুন এনআইডি নিবন্ধনের কার্যক্রম বর্তমানে চালু আছে এবং আগামীতে তা অব্যাহত থাকবে। তবে, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট কাট-অফ ডেট নির্ধারণ করা হয়েছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন, শুধু তাদের নামই আসন্ন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। এর বাইরে, চেক ডেট বা কাট-অফ ডেট ৩১ অক্টোবরের পরে কেউ ১৮ বছর পূর্ণ করলেও এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।
সচিব আরও জানান, প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং (OCV) নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধনের অগ্রগতির বিষয়ে এখনো পর্যন্ত তদন্ত রিপোর্টগুলো আসছে। পর্যায়ক্রমে আমরা যখনই জানতে পারব জানিয়ে দেব।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর