বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:২৭ পিএম, ২০২৫-১২-০১

নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

নোবিপ্রবি প্রতিনিধি, সাদুল্লাহ :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ৩৩৪ কোটি ৪৬ লক্ষ  টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার (১ই ডিসেম্বর ) ২০২৫-২৬ অর্থ বছরে ৬ষ্ঠ একনেক সভায় প্রকল্পটি পাশ হয়। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল। 
এই উন্নয়ন প্রকল্পের আওতায় একাডেমিক, প্রশাসনিক, গবেষণা ও সহায়ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডিপিডি দপ্তর সূত্রে জানা যায়,বরাদ্দকৃত ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকার মধ্যে সবচেয়ে বড় অংশ ব্যয় হবে একাডেমিক ভবন-৩ নির্মাণে, যার জন্য নির্ধারণ করা হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া স্কুল ও কলেজ নির্মাণে ৮ কোটি ৭৩ লাখ টাকা, মসজিদের দ্বিতীয় তলা নির্মাণে ৩ কোটি ৩ লাখ টাকা, কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়নে ২ কোটি ৮১ লাখ টাকা, ১০০ কেভি সাব-স্টেশন স্থাপনে ১ কোটি ৪৮ লাখ টাকা, শিক্ষক ও কর্মচারী ভবনে লিফট স্থাপনে ২ কোটি ৫২ লাখ টাকা, ১৫০ কেভি জেনারেটর ক্রয়ে ৬২ লাখ টাকা, পুরো ক্যাম্পাসে এলইডি লাইট স্থাপনে ৭২ লাখ টাকা, ক্যাম্পাসের আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সংযোগে ৬ কোটি টাকা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে ১১৭ কোটি টাকা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্রয়ে ৩৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মো.আতাউর রাহমান বলেন, “আমাদের মাননীয় ভিসি স্যার এই প্রকল্প পাশ করানোর বিষয়ে বিগত কয়েক মাস ধরে অনেক পরিশ্রম করেছেন। স্যারের অক্লান্ত চেষ্টায় আজ একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। আমিও বিগত এক মাস ধরে ঢাকায় অবস্থান করছি প্রকল্পটির কাজে। আজকের দিনটি আমাদের নোবিপ্রবির জন্য অত্যন্ত আনন্দের দিন।”
নোবিপ্রবি উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল বলেন, " আজ নোবিপ্রবির বহুল প্রতীক্ষার অবসান ঘটল। এই অনুমোদনের মাধ্যমে নোবিপ্রবির শিক্ষাব্যবস্থা ও গবেষণা অবকাঠামোতে আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবেশ তৈরি হবে।আমরা শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত চেষ্টা করছি ।"
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর