বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চবিতে এক সপ্তাহে দুই ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:১৫ পিএম, ২০২৫-১২-০২

চবিতে এক সপ্তাহে দুই ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সপ্তাহের ব্যবধানে দুইজন ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের একজন সীমান্ত ভৌমিক, অন্যজন মিনহাজ ইসলাম রিফাত। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কয়েকজন শিক্ষার্থী সীমান্ত ভৌমিককে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। এর আগে গত ২৭ নভেম্বর শিক্ষার্থীদের হাতেই মিনহাজ ইসলাম রিফাত ধরা পড়েন।
জানা যায়, সীমান্ত ভৌমিকের বাড়ি খুলনা সদরে। তার বাবা বিপ্লব ভৌমিক এবং মা ভারতী ভৌমিক। তিনি ২০২৪ সাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করছেন। দক্ষিণ ক্যাম্পাসের আর. কে. টাওয়ারের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। কয়েকদিন ধরে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন শিক্ষার্থী তাকে নজরদারিতে রাখেন। পরে সন্দেহ আরও বাড়লে জিজ্ঞাসাবাদে তার পরিচয় ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর তাকে প্রক্টরিয়াল অফিসে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, মিনহাজ চট্টগ্রামের আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি নিজেকে চবির অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। এ ছাড়া অর্থনীতি বিভাগের সিনিয়র নারী শিক্ষার্থীদের কাছে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এসব সন্দেহের ভিত্তিতে কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। তাদের উদ্যোগেই দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সেজে ঘুরে বেড়ানো ভুয়া শিক্ষার্থীরা ধরা পড়ছেন। আমরা ভুয়া শিক্ষার্থীদের বিষয়ে আরও সতর্ক থাকব।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর