শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০২:০২ পিএম, ২০২৫-১২-০৪
চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল ওরফে রবিউল হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৩ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় র্যাবের চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রুবেল লক্ষীপুরের রামগতি উপজেলার মোহাম্মদপুর বাজার এলাকার আব্দুল মমিনের ছেলে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, চট্টগ্রামের কোতোয়ালী থানায় ৭ সেপ্টেম্ব দায়ের হওয়া ডাকাতি মামলার এজাহারনামীয় আসামি রুবেল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা এলাকায় আত্মগোপনে ছিলেন। এরপর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর রুবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চট্টগ্রাম সদরঘাট নৌ থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited