শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫৪ পিএম, ২০২৫-১২-০৪
আনোয়ারা সংবাদদাতা :
চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। “তর্ক নয়, যুক্তিই আমাদের শক্তি” এই শিরোনামে আয়োজিত প্রতিযোগিতাটি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা, যুক্তিবোধ ও বিশ্লেষণ ক্ষমতা বিকাশে নতুন মাত্রা যোগ করেছে। প্রতিযোগিতার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন। তিনি বলেন, পরীক্ষার নম্বর নয়, সৃজনশীল চিন্তাই প্রকৃত মেধার পরিচায়ক। বিতর্ক মানুষের যুক্তিকে শাণিত করে, দৃষ্টিভঙ্গি প্রসারিত করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ রিদোয়ানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক মোসলেহ উদ্দিন এবং ইংরেজি বিভাগের প্রভাষক মীর কাসেম চৌধুরী। পুরো প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে মডারেটর ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাজিয়া সুলতানা। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সাইদুর আবরার। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্বই দায়ী, সৃজনশীল চিন্তা বনাম পরীক্ষার নম্বর। সমসাময়িক শিক্ষাব্যবস্থা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুক্তিপূর্ণ আলোচনা তুলে ধরে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, যুক্তির জোর, উপস্থাপনার দক্ষতা এবং দলগত সমন্বয় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের মুগ্ধ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমিন। তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনকে ঘিরে কলেজে তৈরি হয় এক প্রাণবন্ত, উৎসবমুখর শিক্ষাবান্ধব পরিবেশ।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited