শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১৬ পিএম, ২০২৫-১২-০৫
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি, যশোর :
যশোরের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন ৪৯। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঘিবা বিওপির একটি টহলদল এ মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে টহলদল ঘিবা পূর্বপাড়া বরই বাগানসংলগ্ন মাঠে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে ভারতের দিক থেকে কয়েকজন লোক মাথায় বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। টহলদল ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা উদ্ধার করে খুলে দেখা যায়, এর ভেতরে ভারতীয় গাঁজা রয়েছে। পরিমাণে ৪১ কেজি গাঁজার সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।
আটককৃত গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, বলেন, মাদক ও চোরাচালান দমনে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited