শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৪০ পিএম, ২০২৫-১২-০৬
মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট মন্দাকিনীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে বাবু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ফটিকছড়ি-নাজিরহাট পুরাতন ব্রিজের পশ্চিম পার্শ্বে ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিয়ের প্রস্তুতিমূলক বৈঠক চলাকালে একই বাড়ির জসিম (৪৮) ও বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত বাবু স্থানীয় মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে এবং নাজিরহাট ঘাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে উপস্থিত লোকজন বাবুকে উদ্ধার করতে এগিয়ে গেলে জসিম তাদের ওপরও হামলা চালায়। এতে দুইজন আহত হন। আহতদের নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা খুনি জসিমকে নিকটস্থ আজমির হোটেলে আটক করে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
হাটহাজারী থানার ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে এলাকাবাসী আটক করে রেখেছে। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited