শিরোনাম
সংবাদদাতা কিশোরগঞ্জ :: | ০৩:৪৭ পিএম, ২০২১-০২-২৫
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলমান সব বিভাগের পরীক্ষা গত ২৩ ফেব্রুয়ারি স্থগিত ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং পুনরায় পরীক্ষা চালু করার দাবিতে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে পরীক্ষা চালুর দাবি জানাই। হঠাৎ করে পরীক্ষা স্থগিত করায় আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক সমস্যায়ও পড়ছি আমরা। ২০১৯ সালের পরীক্ষা আমাদের ২০২১ সালেও শেষ হবে কিনা আমরা সন্দিহান। তাই যেকোন উপায়ে আমাদের স্থগিত পরীক্ষা চালু করতে হবে। এসময় শিক্ষার্থীদের কর্মসূচিতে এসে তোপের মুখে পড়েন রাবি প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান। শিক্ষার্থীদের তিনি বলেন, দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরী হয়েছে। এই পরিস্থিতিতে মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষণার পর আমরা সরকারের সিদ্ধান্ত অনুসারে চলমান পরীক্ষাগুলো স্থগিত করেছি। তিনি বলেন, তোমরা যদি এই মানববন্ধন নাও করতে তাহলেও আমি তোমাদের পরীক্ষার ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলতাম। তোমাদের সামনে থাকা পরীক্ষা নেয়ার ব্যাপারে আমি ভিসি স্যারের সাথে কথা বলব। তোমাদের দাবি না মানা হলে আমি সহ আমার প্রক্টোরিয়াল বডি আপ্রাণ চেষ্টা করবো। এসময় শিক্ষার্থীরা আগামী রোববার পর্যন্ত ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। তাদের পরীক্ষা চালুর বিষয়ে সিদ্ধান্ত না এলে পুনরায় আন্দোলনে নামার হুশিয়ারি দেন তারা।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited