শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:২৫ পিএম, ২০২৫-১২-০৮
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) পরিদর্শন করেছেন মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া । কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০:০০ ঘটিকায় তিনি বাইউস্ট পরিদর্শন করেন।
বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, সম্মানিত জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার -কে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্ট, প্রোক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্মানিত জিওসি মহোদয় বাইউস্টের সম্মেলন কক্ষে একটি আনুষ্ঠানিক সেশনে অংশগ্রহণ করেন। উক্ত সেশনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় বাইউস্টের অবকাঠামো ও একাডেমিক সুযোগ-সুবিধা সম্পর্কে সম্মানিত অতিথিবৃন্দকে সংক্ষিপ্ত ব্রিফিং করেন।
ব্রিফিং সেশনে অংশগ্রহণ শেষে অতিথিবৃন্দ বাইউস্ট ক্যাম্পাস পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি গ্রুপ ফটোগ্রাফিতে অংশগ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপন করেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited