শিরোনাম
সংবাদদাতা, সিলেট : | ০৪:১৭ পিএম, ২০২১-০২-২৬
সিলেটে দুই বাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে জেলার বিশ্বনাথ উপজেলার রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতিময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর ব্রিজের পূর্বদিকে আব্দুর রহমান পেট্রোল পাম্পের সামনে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। এসময় আহত হন ১৮ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন- এনা পরিবহনের চালক সিলেটের ওসমানীনগরের ধরখা গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মঞ্জু মিয়া (৩৮), বাসের হেলপার একই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), বাসের সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুরের মিয়াডরা গ্রামের মৃত আলীউর খানের ছেলে সালমান (২৫), চুয়াডাঙা জেলা সদরের আমবাড়িয়া উপজেলার ডা. আমজাদ হোসেন খানের ছেলে সিলেট ইউমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান খান রুমেল (৪৮), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুর রাজামরিয়া কান্দি গ্রামের আলী হায়দার মেম্বারের ছেলে নুরুল আমিন (৫), ঢাকার ওয়ারি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে সাগর (১৯) ও সিলেট নগরের আখালিয়া নতুনবাজার ৬০ নম্বর বাসার আব্দুর রশিদের ছেলে শাহ কামাল (৪৫)। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited