শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২২ পিএম, ২০২৫-১২-০৯
মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী প্রতিনিধি :
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
৯ ডিসেম্বর ২৫ইং (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবু জাহেদ।
এতে প্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: জসিম উদ্দীন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: জসিম উদ্দীন, হাটহাজারী থানা অফিসার ইনচার্জ মো: জাহিদুর রহমান, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন জাহাঙ্গীর, জান্নাতুল নেছা রেখা,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফা, মোহাম্মদ আজিজুল ইসলাম, হাদী জমির উদ্দীন প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited