বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে বাধা! মানববন্ধনে শিক্ষার্থীদের ক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি :    |    ০২:৫৫ পিএম, ২০২৫-১২-১০

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে বাধা! মানববন্ধনে শিক্ষার্থীদের ক্ষোভ

পাহাড়ের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত সম্পাদনের দাবি ও নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্বের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল আলমের সঞ্চালনায় মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফিশারিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী উম্মে ছালমা লাবন্য; জেমি বড়–য়া, সিএসই ডিপার্টমেন্টের ইফতেখার, অর্জুন মন্ডল, আক্তারুজ্জামান অপু, নুরুল আলম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইফতেখার হামীম প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থী নেতৃবৃন্দ বলেন, বিগত ২০০১ সালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় আইন পাশ হওয়ার অন্তত ১৫ বছর পরে প্রতিষ্ঠানটিতে পাঠদান শুরু হয়। এরপর নানামুখি সংকট; আঞ্চলিকদলগুলোর চাঁদাবাজি, সশস্ত্র মহড়ার মাধ্যম উন্নয়ন কার্যক্রম ব্যাহত করে  বিশ্ববিদ্যালয়টিকে সামনের দিকে এগিয়ে নিতে দেয়া হয়নি।
বিগত ২০২৪ সালে শেষের দিকে বর্তমান ভিসি যোগদান করার পর সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে বড় বড় বেশ কয়েকটি ভবন নির্মান কাজ শুরু করে এবং পাঠদান নিশ্চিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
এতে করে শিক্ষার পরিবেশ নিশ্চিতের পাশাপাশি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তার অবয়ব ফিরে পেতে শুরু করেছে। বিষয়টি একটি কুচক্রি মহলের ভালো লাগছেনা মন্তব্য করে মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, পরিবেশ অধিদপ্তরকে কাজে লাগিয়ে তথাকথিত এনজিওর মাধ্যমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে।
শিক্ষার্থী নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি একটি পাহাড়ি এলাকা; এখানে পরিবেশ রক্ষার দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তর নিজের অফিসটিও পাহাড় কেটে বানিয়েছে। তারা দাবি করেন, রাবিপ্রবিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হলে উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের প্রতিবন্ধকতা চলবে না। একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ রুপদানে বাধা প্রদান বন্ধ না করলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারিও দেওয়া হয়েছে মানববন্ধন থেকে।
প্রসঙ্গত: রাঙামাটির রাবিপ্রবিতে ছাত্রাবাসসহ চারটি ভবন নির্মান কাজে পাহাড় কাটার অভিযোগে ইতিমধ্যেই হাইকোর্টে রিট দায়ের করা হলে হাইকোর্ট থেকে রাবিপ্রবি’র ভিসি থেকে শুরু করে রাঙামাটির ডিসি-এসপি ও পরিবেশ অধিদপ্তরসহ বাস্তবায়নকারি ঠিকাদারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই ঘটনার পর পরিবেশ অধিদপ্তর নিজেদের রক্ষায় রাবিপ্রবির প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারদের আসামী করে রাঙামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করে। এই মামলায় ইতোমধ্যেই সংশ্লিষ্ট্যরা রাঙামাটির কগনিজেন্স আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানাগেছে।
উপরোক্ত বিষয়ে প্রেক্ষিতে বুধবার আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, “রাবিপ্রবির চলমান উন্নয়ন কার্যক্রমে কোনো অযৌক্তিক বাধা দেওয়া হলে আমরা রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।” শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ অব্যাহত রাখা, ষড়যন্ত্রমূলক প্রতিবন্ধকতা বন্ধ করা এবং দ্রুত ক্যাম্পাস সম্প্রসারণের দাবিও জানান।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর