শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৫:০২ পিএম, ২০২৫-১২-১১
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূজগাং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হরেন, জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০), লাল থাকমা রিয়াং (৩২)।
পুলিশ জানায়, পূজগাং এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামতে বলে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা বলে স্বীকার করেন। পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে আটক হয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পানছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited