বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় দুই যুদ্ধজাহাজ কুলিশ ও সুমেদা

জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

বাগেরহাট, প্রতিনিধি :    |    ০৭:১৩ পিএম, ২০২১-০৩-০৮

মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় দুই যুদ্ধজাহাজ কুলিশ ও সুমেদা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেদা’ তিন দিনের সফরে সোমবার মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দু’টিকে অভিবাদন জানায়। বাংলাদেশ নৌ বাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ভারতীয় জাহাজ দু’টির অধিনায়কদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১০ মার্চ ভারতের এই দুটি যুদ্ধজাহাজের বাংলাদেশ ত্যাগের কথা রয়েছে। ভারতীয় নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ তিন দিনের এ সফরকালে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু ও জাহাজ দুইটির অধিনায়ক টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অপর্ণ করবেন। পাশাপাশি তারা খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট’র সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুইটি ভারতীয় নৌবাহিনীর পক্ষ হতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বানৌজা পদ্মা ও পলাশে ব্যবহৃত ৪১/৬০ মিলিমিটার গান এবং এ্যাকুয়াসটিক এমকে-৭ মাইন শুভেচ্ছা উপহার হিসেবে প্রদাণ করবেন। এ সব গান ও মাইন মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর ও পশুর নদীতে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় ব্যবহৃত হয়েছিল। সামরিক জাদুঘরে প্রদর্শণের জন্য ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এসব সরঞ্জামাদি প্রদাণ করা হবে। ভারতীয় যুদ্ধজাহাজ কুলিশ’র নেতৃত্বে রয়েছেন কমান্ডার সঞ্জীবসহ ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিক এবং যুদ্ধজাহাজ সুমেদা’র নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপালসহ ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিক ।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর