শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৪ পিএম, ২০২৫-১২-১৭
সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নতুন এই এজলাস উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য বিচারকরা। এছাড়া উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর ও কর্মকর্তা-কর্মচারীরা। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-খুনসহ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এখন দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম চলছিল। আর ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম চলছে মূল ভবনে। টানা সংস্কারকাজ শেষে উদ্বোধনের পর এখন থেকে নতুন এজলাসে চলবে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited