শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৪ পিএম, ২০২৫-১২-২০
রাজধানীর পল্লবী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে মিরপুর-১১ এলাকার ব্লক সি এলাকায় অবস্থিত ছয়তলা পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
অভিযানে তিনটি রিভলভার ছাড়া ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভলভারের কাভার, একটি চাপাতি এবং দুটি ছোট ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ অপরাধচক্র এসব অস্ত্র গোপনে মজুত করে রেখেছিল। উদ্ধার কর অস্ত্রগুলোর উৎস, কারা এগুলো এখানে রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানান তিনি।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited