বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় : এক তৃতীয়াংশ পরীক্ষার্থীর অনুপস্থিতিতে তড়িঘড়ির নিয়োগে তোলপাড়

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৭:২০ পিএম, ২০২৫-১২-২১

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় : এক তৃতীয়াংশ পরীক্ষার্থীর অনুপস্থিতিতে তড়িঘড়ির নিয়োগে তোলপাড়

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ১৭১টি পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে। তড়িঘড়ি করে ঘোষণা দিয়ে লিখিত পরীক্ষা নেওয়ায় এক তৃতীয়াংশ পরীক্ষার্থী অনুপস্থিত হতে পারেননি। পরীক্ষার্থীদের অনেকের অভিযোগ, দেরিতে এসএমএস পাওয়ায় এডমিট কার্ড ডাউনলোড করা বা পরীক্ষায় পৌঁছানো সম্ভব হয়নি। পরীক্ষাকেন্দ্রে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ নির্দেশনার কারণে পরীক্ষার্থীরা নানাভাবে ক্ষুব্ধ হয়েছেন। এছাড়া নিয়োগ পরীক্ষা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুকে পেজে লিখিত নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে কমেন্টে নানা অভিযোগ তোলেন নিয়োগ প্রার্থীরা৷ তোপের মুখে সেই পোস্টের কমেন্ট করার অপশন বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২৮ অক্টোবর। স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী-কাম–কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, অফিস সহায়ক, পরিসংখ্যানবিদ ও গাড়ি চালক- মোট ছয় পদে  আবেদন করেন ১৮ হাজার ৪০৪ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন মাত্র ১২ হাজার ৬৭২ জন। বাকি ৫ হাজার ৭৩২ জন পরীক্ষা দিতে পারেননি। শাপলা মারমা নামে এক পরীক্ষার্থী বলেন, আমার তো দশ তারিখের মেসেজ গতকাল রাতে ফোনে আসছে। এডমিট বের করতে পারিনি, পরীক্ষা দিতে পারিনি- পুরা আফসোস।
পরীক্ষার্থীরা জানান, ওএমআর শিটে ওয়ার্ড–ইউনিয়ন কোড পূরণের বিষয়ে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা স্পষ্টভাবে নির্দেশনা দেননি। 
এমডি রিমন নামে এক পরীক্ষার্থী ফেসবুকে লিখেন, ওএমআর এ পুরাতন ওয়ার্ড চাইছে, আমি বর্তমান ওয়ার্ড ২ নম্বর দাগাইছি। ৪৫ মিনিট পর এসে জানাচ্ছে ১+২+৩ রা ১ দাগাবে। এতক্ষণে এসে কেন বলবে? নুরুন্নাহার রিয়া নামে একজন অভিযোগ করেছেন, নির্দেশনা পরীক্ষা শুরুর আগে দেওয়া উচিত ছিল।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
তবে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ কমিটির সভাপতি ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষার্থীর অনুপস্থিতি, প্রবেশপত্র না পাওয়া, পরীক্ষার সময় যথাযথ নির্দেশনা না পাওয়া- এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। কেউ আমাদেরকে লিখিত অভিযোগ দেননি।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর