শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৩৩ পিএম, ২০২৫-১২-২৩
দ্বিতীয়ত, বহিঃশক্তির ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলা। বিশ্লেষকরা মনে করছেন, পতিত স্বৈরাচার ও একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত থাকতে পারে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ডিজিটাল আক্রমণের বিরুদ্ধেও দলটিকে কৌশলগতভাবে সচেতন থাকতে হবে। এছাড়া বর্তমানে দেশের আইনশৃঙ্খলার যে নাজুক অবস্থা, তাতে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা রক্ষা করাও জরুরি। ৫ আগস্ট পরবর্তী জাতীয় ঐক্যে যে ফাটল দেখা দিয়েছে, তা মেরামত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা তার জন্য বড় পরীক্ষা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি অপেক্ষা করছে নির্বাচনের পর। বিএনপি যদি জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে, তবে ধ্বংসপ্রায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করাই হবে প্রধান কাজ। বিগত দেড় দশকে শাসনব্যবস্থা, বিচার বিভাগ এবং প্রশাসন যেভাবে ভেঙে পড়েছে, তা মেরামত করে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হবে না। মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ, দুর্নীতির মূলোৎপাটন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়াই হবে তার নেতৃত্বের সার্থকতা। উল্লেখ্য, তারেক রহমান নিজেই বিভিন্ন সময়ে রাষ্ট্র মেরামতের ‘৩১ দফা’ রূপরেখা তুলে ধরেছেন। এখন সময় সেই অঙ্গীকারগুলো বাস্তবে রূপ দেওয়ার। ভুলে গেলে চলবে না, দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন; তারা কেবল ক্ষমতার পরিবর্তন চায় না, বরং গুণগত রাজনৈতিক পরিবর্তন প্রত্যাশা করে। তারেক রহমানকে প্রমাণ করতে হবে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি আধুনিক, জবাবদিহিমূলক এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে তারা সক্ষম। তিনি কি কেবল একটি দলের নেতা হিসাবে নিজেকে সীমাবদ্ধ রাখবেন, নাকি একজন রাষ্ট্রনায়ক হিসাবে ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলবেন-তা নির্ভর করবে তার ধৈর্য, দূরদর্শিতা এবং রাষ্ট্র মেরামতের দৃঢ় সংকল্পের ওপর। আগামীর কঠিন পথ পাড়ি দিতে হলে তাকে এবং তার দলের অন্য নেতাদের বৃহত্তর ঐক্যের ওপর গুরুত্ব বাড়াতে হবে।
আমাদের বাংলা ডেস্ক : : দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দুর্নীতিমুক্ত ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে, বিশেষ করে পার্বত্য ও উপকূলীয় অঞ্চলে অতিবৃষ্টি এবং এর ফলে সৃষ্ট পাহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চলতি বছরের শেষ নাগাদ দেশে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন স...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি তিন সপ্তাহেরও কম সময়। গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে আনুষ্ঠানি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৬ জানুয়ারি ২০২৬ প্রথম আলো একযোগে একটি সম্পাদকীয় ও একটি সংবাদ প্রকাশ করেছে, যা আমাদের সমাজে ক্ষুদ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited