শিরোনাম
মামুনুর রশিদ সেলিম | ০৬:০৮ পিএম, ২০২৫-১২-২৩
চট্টগ্রামে ৪ হাজার ৫৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। যানজট নিরসনে দুটি সড়ক সম্প্রসারণ এবং একটি নতুন সড়ক নির্মাণের প্রকল্পগুলো এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সিডিএ সূত্র জানায়, তিন প্রকল্পের মধ্যে নর্থ সাউথ-১ নামে একটি নতুন সড়ক নির্মাণ করা হবে। এই সড়কটি বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের সাউদার্ন ইউনিভার্সিটি এলাকা থেকে শুরু হয়ে বিএডিসি রোড হয়ে জাকির হোসেন সড়কের সঙ্গে যুক্ত হবে। এরপর পাহাড়তলী কলেজ হয়ে এটি আমবাগান সড়কের সঙ্গে মিলিত হবে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ ও ৮০ ফিট প্রশস্ত এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু ভূমি অধিগ্রহণেই খরচ হবে ১ হাজার ৫৫০ কোটি টাকা। নগরীর গোলপাহাড় মোড় থেকে চট্টেশ্বরী মোড় পর্যন্ত মেহেদীবাগ সড়ক সম্প্রসারণ করা হবে। বর্তমানে সড়কটির প্রস্থ কোথাও ২৫ ফিট, কোথাও ৪০ ফিট। প্রকল্প বাস্তবায়নের পর এটি ৬০ ফিট প্রশস্ত হবে। এক দশমিক ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক সম্প্রসারণে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯৫ কোটি টাকা। এর মধ্যে ১৬৭ কোটি টাকা উন্নয়ন কাজে এবং ২২৮ কোটি টাকা ভূমি অধিগ্রহণে ব্যয় হবে। এই প্রকল্পে কিছু বহুতল ভবন ভাঙার প্রয়োজন পড়বে। এছাড়া নগরীর ফিরিঙ্গীবাজার মোড় থেকে সদরঘাট রাজ হোটেল পর্যন্ত কবি নজরুল ইসলাম সড়ক সম্প্রসারণ করা হবে। এই সড়ক সম্প্রসারণে মোট ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি টাকা। এর মধ্যে ১০৩ কোটি টাকা ভূমি অধিগ্রহণে এবং বাকি অর্থ সড়ক উন্নয়ন কাজে ব্যয় হবে। এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, সিডিএ’র তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প অর্থ মন্ত্রণালয়ের ছাড়ের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে দুটি প্রকল্প সম্প্রতি পাঠানো হয়েছে এবং একটি প্রকল্প আগেই পাঠানো হয়েছিল। অনুমোদন মিললেই কাজ শুরু করা সম্ভব হবে। তিনি আরও জানান, এই তিনটি সড়ক এলাকায় প্রতিদিন ব্যাপক যানজট তৈরি হয়। প্রকল্পগুলোর কাজ শেষ হলে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আমরা আশা করছি
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited