বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নির্বাচনে দেশপ্রেমিকরা সহযোগিতা করবে : উপদেষ্টা আদিলুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪৯ পিএম, ২০২৫-১২-২৭

নির্বাচনে দেশপ্রেমিকরা সহযোগিতা করবে : উপদেষ্টা আদিলুর রহমান খান

মাদারীপুর প্রতিনিধি :
বাংলাদেশের কোনো দেশ প্রেমিক মানুষ সংশয় প্রকাশ করবে না, আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেজন্য প্রতিটি দেশ প্রেমিক মানুষ এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে বলে আশা ব্যক্ত করেছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান শহীদ মামুনের কবর জিয়ারত করেন। এরপর তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাবে, জনগণ সরকারের পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, এজন্য সবাই এগিয়ে আসবে আর সহযোগিতা করবে। তিনি আরও বলেন, আমরা যখন যে জেলায় যাই সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি। জানা যায়, আজ শনিবার রাত ৮টা পর্যন্ত ও আগামীকাল রোববার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত মাদারীপুর জেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা করবেন তিনি। মাদারীপুর সার্কিট হাউসে তার রাত্রীযাপনের কথা রয়েছে। শনিবার দুপুরে পর কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড এসোসিয়েশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন, নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভা। এছাড়া রোববার সকাল ৯টায় বিসিক শিল্প নগরী পরিদর্শন, ১০টায় বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন, গণপূর্ত, শিল্প ও স্থানীয় সরকার অধীনস্থ জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের কথা রয়েছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর