বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়নপত্র নিয়েছেন ১৫৩ প্রার্থী

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৩:৩৫ পিএম, ২০২৫-১২-২৭

চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়নপত্র নিয়েছেন ১৫৩ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত ১৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থীরা এসব ফরম সংগ্রহ করেন। তফসিল অনুযায়ী, গতকাল পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহকারী অন্যান্য দলের মধ্যে রয়েছে– জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাসদ (মার্কসবাদী), বাসদ, বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জনতা দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই কার্যালয় থেকে এখন পর্যন্ত মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১-২ নং ওয়ার্ড) আসন থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আবদুল বারেক চৌধুরী এবং চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, হালিশহর) আসনে এবি পার্টির মোহাম্মদ লোকমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া জেলা প্রশাসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির হুসাইন মুহাম্মদ শাহজাহান মনোনয়নপত্র নিয়েছেন। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে উত্তর জেলা জামায়াতের আমির মুহাম্মদ আলা উদ্দিন এবং চট্টগ্রাম-৬ (রাউজান) থেকে বিএনপি নেতা মো. জসিম উদ্দিন সিকদার, জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আবদুল হামিদ চৌধুরী ফরম সংগ্রহ করেছেন। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর