শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৯ পিএম, ২০২৬-০১-০৭
তারেক রহমানকে আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশাল বাহক বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল খালেদা জিয়া দীর্ঘসময় ধরে বহন করেছিলেন। এখন সেই মশাল তারেক রহমানের হাতে। তিনি এখন গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশাল বাহক হচ্ছেন। বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার হচ্ছেন তারেক রহমান। আমাদের যেটা করতে হবে, সেটা হলো আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। জাতিকে শৃঙ্খলিত করতে হবে। খালেদা জিয়া কখনো আপস করেননি উল্লেখ করে তিনি বলেন, তিনি ছিলেন আপসহীন নেত্রী। কিন্তু যারা পালিয়ে গেছেন, তারাও আপস করেছেন। যারা আজ আমাদের সঙ্গে নির্বাচন করছেন, তাদের মন্তব্যও ওয়ান/ইলেভেনের পক্ষে ছিল। তারা ওয়ান/ইলেভেনের সময় সহায়ক ভূমিকা পালন করেছেন। ‘একমাত্র খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি। এরপর স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবনের বিনিময়েও কোনো ধরনের আপস করেননি।’ খালেদা জিয়াকে ভালোবেসে কোটি কোটি মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন উল্লেখ করে আমীর খসরু বলেন, এই ভালোবাসা একদিনে তৈরি হয়নি। হৃদয়ের টানে মানুষ জানাজায় অংশ নিয়েছে। আমরা সেটির প্রতিফলন দেখেছি। বিশ্বে এত বড় জানাজা হয়েছে বলে আমার অন্তত জানা নেই। বাংলাদেশের মানুষের জন্য খালেদা জিয়ার মনে যে জায়গা ছিল সেটা আমাদের ধরে রাখতে হবে। জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল লতিফের সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited