শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৫ পিএম, ২০২৬-০১-১০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন মাদ্রাসাগুলোর সঠিক তালিকা জরুরিভাবে চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নির্বাচনী প্রস্তুতি হিসেবে এসব মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যা বাস্তবায়ন করতে কেন্দ্রগুলোর নাম, সংখ্যা ও ঠিকানা জানতে চাওয়া হয়েছে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ জানুয়ারির (রোববার) মধ্যে সংশ্লিষ্ট সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এই তালিকা ই-মেইলে জমা দিতে হবে। সম্প্রতি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা এক স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আগের দিনের একটি স্মারককে অনুসরণ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। স্মারকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য এমন মাদ্রাসাগুলোর তালিকা ও সংখ্যা জরুরিভাবে আগামী ১১ জানুয়ারির মধ্যে buddu9087@gmail.com ই-মেইলে পাঠাতে হবে। এই প্রক্রিয়ায় সমন্বয়ের জন্য জেলা শিক্ষা অফিসারদেরও অনুলিপি পাঠানো হয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার শেষ হবে আগামী ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited