শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৭ পিএম, ২০২৬-০১-১১
আনসার ভিডিপি একাডেমিতে শহীদ বীর প্রতীক ওয়ালীউল মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ অত্যাধুনিক শহীদ বীর প্রতীক ওয়ালী মাল্টিপারপাস কমপ্লেক্স (টিটিসি দরবার হল)-এর উদ্বোধন করেন। বীরত্ব ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আনসার সদস্য শহীদ মুজাহিদ ওয়ালীউল হোসেনের স্মরণে নির্মিত এই মাল্টিপারপাস কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজাহিদ ওয়ালীউর হোসেনের সহধর্মিণী মোছা. জবেদা খাতুন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, স্বামীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে বাহিনীর এমন উদ্যোগে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জবেদা খাতুন। প্রায় তিন হাজার জন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মাল্টিপারপাস কমপ্লেক্সে বাহিনীর দরবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় আয়োজন পরিচালনা করা সম্ভব হবে, যা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণার্থীর ক্লাস/পরীক্ষা, সমগ্র বাংলাদেশের সঙ্গে অনলাইন ক্লাস এবং অন্যান্য প্রশাসনিক ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited