বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

এমপিওভুক্ত শূন্যপদে চাহিদা না দিলে আইনি ব্যবস্থা : এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৫ পিএম, ২০২৬-০১-১২

এমপিওভুক্ত শূন্যপদে চাহিদা না দিলে আইনি ব্যবস্থা : এনটিআরসিএ

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদ থাকা সত্ত্বেও চাহিদা না দেওয়া কিংবা শিক্ষক নিবন্ধন সনদ ছাড়া শিক্ষক নিয়োগ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ জানুয়ারি ২০২৪ তারিখের পরিপত্র অনুযায়ী দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদ পূরণে এনটিআরসিএতে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করে ই-রিকুইজিশনের মাধ্যমে চাহিদা প্রদান বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদ থাকলে অবশ্যই চাহিদা দিতে হবে। ওই চাহিদার ভিত্তিতেই এনটিআরসিএ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করবে। সংস্থাটি আরও জানায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এর ১০ অনুচ্ছেদ অনুযায়ী, এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত ও প্রত্যয়নকৃত না হলে কোনো ব্যক্তি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালাতেও স্পষ্টভাবে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রদর্শকদের প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে এনটিআরসিএর নিবন্ধনধারী ও সুপারিশপ্রাপ্ত হতে হবে। এনটিআরসিএ সতর্ক করে বলেছে, আইন, নীতিমালা ও সরকারি পরিপত্রের ব্যত্যয় ঘটিয়ে কোনো প্রতিষ্ঠান প্রধান যদি শূন্যপদের চাহিদা না দেন অথবা বে-আইনিভাবে নিবন্ধনবিহীন শিক্ষক নিয়োগ প্রদান করেন, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদের খবর প্রকাশিত হওয়ায় জাল সনদ শনাক্তেও বিশেষ উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। সেজন্য সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানসহ সব এমপিওভুক্ত শিক্ষকের তথ্য, এমপিওভুক্ত শূন্যপদের তথ্য, নভেম্বর ২০২৫ মাসের এমপিও শিট এবং নিবন্ধনধারী শিক্ষকদের সত্যায়িত নিবন্ধন সনদের কপি নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এনটিআরসিএ জানায়, এই চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে এসব তথ্য ও কাগজপত্র ডাকযোগে, কুরিয়ার বা বাহকের মাধ্যমে এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে হবে। তবে এসব তথ্য গোপন, সনদপত্র টেম্পারিং বা তথ্য না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সম্প্রতি, এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ এবং সদস্য (যুগ্মসচিব) মুহম্মদ নূরে আলম সিদ্দিকীর সই করা দুটি পৃথক চিঠিতে বিষয় দুটি জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর