শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪১ পিএম, ২০২৬-০১-১৮
ফটিকছড়ি প্রতিনিধি :
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র সকালে বৈধ ঘোষণা হলেও বিকেলে পুনরায় বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষদিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে কমিশনে আপিল করেন। আপিলে সরোয়ার আলমগীরকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়। শুনানি শেষে জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে ইসি, ফলে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ বিষয়ে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, সকালে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করে বিকেলে কীভাবে তা বাতিল করা হলো— এই বিষয়টি আমার আইনজীবীরা খতিয়ে দেখছেন। আইনগতভাবে বিষয়টি এখনো শেষ হয়নি। আইনজীবীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আশা করি, আমাকে আটকে রাখা যাবে না। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited