বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে : শিক্ষা সচিব

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৫ পিএম, ২০২৬-০১-২০

শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে : শিক্ষা সচিব

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রে শিক্ষার্থীদের রাখতে হবে। কারণ, প্রতিটি শিশুই আলাদা। তাদের শেখার গতি ও সক্ষমতাও ভিন্ন। তাই শ্রেণিকক্ষের শিক্ষণপ্রক্রিয়া হতে হবে আনন্দময়, শিক্ষার্থী-কেন্দ্রিক ও সহানুভূতিশীল। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা সচিব বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ একটি উৎসবের আয়োজন হলেও এটি একইসঙ্গে আমাদের শিক্ষাদান কাঠামো ও শিক্ষা দর্শনকে পুনর্মূল্যায়নের সুযোগ করে দিয়েছে। সারা দেশে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। ইউনিয়ন পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, জেলা, অঞ্চল পেরিয়ে জাতীয় পর্যায়ে গতকাল প্রায় ৯০০ প্রতিযোগী অংশ নেন। এই দীর্ঘ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সবাই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় শুদ্ধ ও সুনিপুণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা। যে কাজই করা হোক না কেন, শতভাগ মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে করতে হবে এবং নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে। যারা জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছেন, তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। শিক্ষা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়। এবার জেলা পর্যায় থেকে ফিরে যাওয়া প্রতিযোগীরা যেন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে এবং জাতীয় পর্যায়ের শিক্ষার্থীরা যেন বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করতে পারে সে লক্ষ্যে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে রেহানা পারভীন বলেন, শিক্ষকরা কেবল জ্ঞানদাতা নন, তারা শিক্ষার্থীদের পথপ্রদর্শক। অবকাঠামো বা সুযোগ-সুবিধা যেমনই হোক, গঠনমূলক চিন্তা ও উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন, নিরাপদ ও শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক করে তুলতে হবে। শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তত্ত্বাবধানে থাকা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে যেন সর্বোত্তম পর্যায়ে উন্নীত করা যায়, সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর