শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:১৬ পিএম, ২০২৬-০১-২৪
যুক্তরাষ্ট্রে নিজের স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন এক ভারতীয়। পারিবারিক দ্বন্দ্ব থেকে জর্জিয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। আটলান্টার ভারতীয় কনস্যুলেট গুলিতে ভারতীয় নাগরিক নিহতের তথ্য নিশ্চিত করেছে। জর্জিয়ার লরেন্সকেভিলে সিটির একটি বাড়িতে চারজনকে গুলি করা হয়। সেখানে পুলিশ গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। চারজনকে গুলি করা ব্যক্তির নাম বিজয় কুমার। ৫১ বছর বয়সী বিজয় তার স্ত্রী মিনু দোগরা, গৌরভ কুমার, নিধি চন্দর এবং হারিস চন্দরকে গুলি করেন। ওই সময় সেখানে ৭, ১০ এবং ১২ বছর বয়সী তিন শিশু ছিল। এরমধ্যে ১২ বছর বয়সী শিশুটি জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। তার ফোন পেয়ে কয়েক মিনিটের ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। গোলাগুলিতে শিশুদের কেউ আহত হয়নি। তাদের পরিবারের অন্যান্য সদস্যদের হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিজয় কুমার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তারা নিজেদের ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে আরেকটি বাড়িতে যান। যেখানে নিহত ওই তিনজন ছিলেন। তাদের সঙ্গে বাকি দুই শিশু থাকত। ঝগড়ার পর নিজের বাড়ি থেকে ওই বাড়িতে তারা কেন গিয়েছিল সেটি এখনো স্পষ্ট নয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited