শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪০ পিএম, ২০২৬-০১-২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে বলেছেন, তিনি রাজউকের ফ্ল্যাট বিতরণ করেছিলেন। নির্বাচিত হলে এরকম দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে। তিনি অভিযোগ করে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা নির্বাচন কমিশনের (ইসি) বিধিবহির্ভূত কাজ। ইসি লেভেল প্লেয়িং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের প্রতি বধির আর অন্ধ। এ কারণে গণভোটে হ্যাঁ দিয়ে পুরোনো বন্দোবস্ত বিদায় দেওয়ার আহ্বান জানান এনসিপির এই সংসদ সদস্য প্রার্থী। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এনসিপির এই নেতা বলেন, মির্জা আব্বাস রাজউকের ফ্ল্যাট বিতরণ করেছিলেন। নির্বাচিত হলে এরকম দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, ঢাকা মেডিকেল এ আসলে কোনো মেডিকেল না। এখানে একটা ভুতুড়ে অবস্থা করে রাখা হয়েছে। আমরা ঢামেকের আধুনিকায়ন করবো। এই সময় ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আগে আওয়ামী লীগ হামলা করতো, এখন বিএনপি হামলা করে। কেউ আমাদের ভোট কেড়ে নিতে চাইলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবো। হামলা-মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited