বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

এদেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না: নাহিদ ইসলাম

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৬:৫৮ পিএম, ২০২৬-০২-০৫

এদেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং এদেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।  নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পরে যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের 'নতুন জালেম' হিসেবে আবির্ভূত হয়েছে। এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি। বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং এদেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না।  তিনি বলেন, আমাদের এই নির্বাচনী লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়, বরং পুরো বাংলাদেশে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দখলমুক্ত করার জন্য। জনসভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,  জাতিকে রক্ষার জন্য একটি সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হয়, তবে এই জাতি তা রুখে দেবে এবং কোনোভাবেই তা মেনে নেবে না। তাই সরকার এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং দৃঢ় ভূমিকা পালন করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য তিনি আহ্বান জানান।  তাহের বলেন, গণতন্ত্র এবং সকলের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার মাইলস্টোন বা মাইলফলক হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জাতীয় পরিবর্তন, উন্নয়ন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই নির্বাচন একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময়। আশা করা যায়, এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না। এসময় তারা উপস্থিত জনসাধারণকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী  মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বু...বিস্তারিত


ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর