বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নির্বাচনে বিজয়ী হলে রাঙামাটিতে নতুন উন্নয়নের ধারা গড়ে তুলব : দীপেন দেওয়ান

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৪:৩০ পিএম, ২০২৬-০২-০৭

নির্বাচনে বিজয়ী হলে রাঙামাটিতে নতুন উন্নয়নের ধারা গড়ে তুলব : দীপেন দেওয়ান

বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে, তখনই জনগণের উন্নয়ন সম্ভব। আপনারা আমাকে সমর্থন করলে নির্বাচনে জয়লাভের মাধ্যমে এলাকার সঠিক উন্নয়ন নিশ্চিত করব। রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নানিয়ারচর বাজারে ভোটারদের সঙ্গে আলোচনায় এই মন্তব্য করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। মা-বোনসহ সকল এলাকাবাসী ঐদিন ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। যারা আজকে আসতে পারেননি, তাদেরকেও সালাম পৌঁছে দিন এবং জানান, তারেক রহমানের নেতৃত্বে আমাকে জয়যুক্ত করতে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি পূর্ণ করব। দীপেন দেওয়ান ভোটারদের আশ্বাস দেন, আপনাদের বিশ্বাস ও সমর্থনের মাধ্যমে রাঙামাটিতে নতুন উন্নয়নের ধারা সৃষ্টি করব। আমাদের লক্ষ্য শুধু উন্নয়ন নয়, ন্যায়ভিত্তিক রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাও। রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই জনসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, নিজাম উদ্দিন, আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা. জীবক চাকমাসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা উল্লেখ করেন, পাহাড়ি এই জনপদে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা নেতাকর্মীদের আহ্বান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকতে হবে। পথসভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে নানিয়ারচর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর