শিরোনাম
সংবাদদাতা, আনোয়ারা :: | ০৪:০৩ পিএম, ২০২৬-০২-১২
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের একটি ভোটকেন্দ্রের বাইরে মোমবাতি প্রতীকের এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ চলাকালে গুন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মারধরের শিকার ব্যক্তির নাম জহিরুল ইসলাম হেলাল। তিনি মোমবাতি প্রতীকের একজন সক্রিয় সমর্থক। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই তিনি কেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের আশপাশে অবস্থানকালে একপর্যায়ে অন্য কয়েকজনের সঙ্গে জহিরুল ইসলামের কথাকাটাকাটি শুরু হয়। সেই তর্ক-বিতর্কের জেরে বেশ কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরেন এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ঘটনার পরপরই কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ভোটকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর এই ঘটনার রেশ থাকলেও ভোটগ্রহণ কার্যক্রম কোনো বিঘ্ন ছাড়াই অব্যাহত আছে বলে জানা গেছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited