শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২১ পিএম, ২০২৬-০২-১২
ঢাকা-১৭ আসনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে দেখা দিয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে। অভিযোগ জানিয়ে মফিজুল ইসলাম নামের এক এজেন্ট বলেন, সকাল থেকেই এই কেন্দ্রে পরিকল্পিতভাবে প্রভাব সৃষ্টি করেছে একটি পক্ষ। কেন্দ্রের ভেতরে বিএনপির চারজন এজেন্ট ছিলেন। কিন্তু এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা। পরে বিষয়টি জানানো হলে বের করে দেওয়া হয়। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানোর পর তারা পরিস্থিতি স্বাভাবিক করেন। এরপরও ১০০ গজের ভেতরে বিএনপির বুথ রয়েছে। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ এই এজেন্টের। এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, এমন কোনো কিছু ঘটেনি। কেউ যদি এ ধরনের অভিযোগ করে থাকেন, তাহলে ভুল দিয়েছেন। এখানে আইনের বাইরে কোনো কাজ হচ্ছে না। আমি মনিটরিং করছি। ভোটের পরিস্থিতি অনেক ভালো।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited