শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০২ পিএম, ২০২৬-০২-১২
ভোলা প্রতিনিধি :
ভোলা-৪ সংসদীয় আসনের চরফ্যাশন উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশে বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় দলের ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার শশীভূষণ থানার আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের রাস্তায় এ ঘটনায় ঘটে। প্রত্যক্ষদর্শী ভোটাররা জানান, আজ সকালে ভোট শুরু থেকেই বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যে যার মতো কেন্দ্রের পাশে অবস্থান করছিল। দেড়টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী আব্দুল মমিম কাশেম ও হাসানের সাথে বাগবিতণ্ডা হয় স্থানীয় বিএনপির নেতা আকবর পালোয়ান ও মামুম হাওলাদারের সঙ্গে। একপর্যায়ে বিএনপি ও ইসলামী আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। পরে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, ঘটনাটি ঘটেছে ভোটকেন্দ্রের বাইরে। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited