শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:০০ পিএম, ২০২৬-০৪-০৭
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিশ্বব্যাপী পালিত বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “TOGETHER FOR HEALTH. STAND WITH SCIENCE.” বাংলায় স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ। সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন। র্যালী শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের আহ্বায়ক ও সদস্য (স্বাস্থ্য) অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে, রাঙ্গামাটি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যচিং সাগরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তির বিকল্প নেই। তারা তথ্যপ্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা, গবেষণাভিত্তিক চিকিৎসা পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সকলকে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য আমাদের স্মরণ করিয়ে দেয় সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং বিজ্ঞানের সঠিক ব্যবহারই পারে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited