শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:০৯ পিএম, ২০২৬-০৪-২৬
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মিত রাবার ড্যামের নিরাপত্তার জন্য পুলিশি টহল চেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রোববার পুলিশ সুপারের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, মহানন্দা নদীর পানি সেচ কাজে ব্যবহারের জন্য রাবার ড্যাম ফুলিয়ে নদীতে পানি সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে রাবার ড্যাম এলাকায় মানুষ নিরাপত্তা সতর্কতা মানছেন না। তারা ড্যামের মূল কাঠামোর উপর উঠে গোসল করছেন এবং বিভিন্ন বিপজ্জনক কর্মকা- চালাচ্ছেন। রাবার ড্যামের উপর অনিয়ন্ত্রিত মানুষের উপস্থিতি রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সরকারি এই সম্পদ রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাবার ড্যাম এলাকায় জনসাধারণের প্রবেশ ও গোসল বন্ধে প্রয়োজনীয় পুলিশি টহলের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এরইমধ্যে পুলিশ সুপারের কার্যালয় থেকে চিঠিটি পাঠানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়। থানার ওসি একরামুল হোসাইন বলেন, পুলিশ রাবার ড্যাম এলাকায় টাহল বাড়ানোর উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।
এদিন দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ড্যামসংলগ্ন এলাকায় সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন করেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এটি দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম বলে দাবি করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited