শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:৫০ পিএম, ২০২৬-০৪-২৮
রাঙামাটি পার্বত্য জেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আহসান তারেক। এ সময় বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ.এস.এম এমরান। তিনি জানান, ২০২৫ সালে রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১৮৩টি বিরোধ বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে সমাধান করা হয়েছে। এ সেবার মাধ্যমে ১৫৮৩ জন উপকারভোগী সহায়তা পেয়েছেন এবং মোট ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ২৯১ টাকা আদায় সম্ভব হয়েছে। এছাড়া ১২৫৬ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে এবং ৩৬২টি মামলায় সরকারি খরচে আইনজীবী নিয়োগ করা হয়েছে। বক্তারা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে। দিবসটি উপলক্ষে একটি লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর আইনগত তথ্য ও সেবা প্রদান করে। পাশাপাশি সিভিল সার্জন অফিসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে ২০২৬ সালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মো. শফিউল আলম মিঞা ও অ্যাডভোকেট সুস্মিতা চাকমাকে সম্মাননা প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে মো. আহসান তারেক লিগ্যাল এইড কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং মামলার জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ব্যবহারের আহ্বান জানান।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited