শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৩৮ পিএম, ২০২৬-০৫-০২
ফটিকছড়ি প্রতিনিধি :
বিএনপি সরকার শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর। শ্রমিক-মালিক এক হয়ে, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সবাই মিলেমিশে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় এই সরকার কাজ করে যাচ্ছে । চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনও উন্নয়ন সম্ভব নয়। তাই ফটিকছড়ির ১৯টি চা বাগান, ৪টি রাবার বাগান এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে। শ্রমিকদের দুঃখ কষ্ট সবই বুঝি, কারণ আমার কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করছে। অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। তিনি ১লা মে দিবস উপলক্ষে উপজেলার নেপচুন চা বাগান, আছিয়া চা বাগান, কৈয়াছড়া চা বাগানসহ বিভিন্ন বাগানে পৃথক পৃথক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সেক্রেটারী জহির আজম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, রকিবুল আলম চৌধুরী (পিটু), নেপচুন চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন, নাজিম উদ্দীন বাচ্চু, মো. এনাম, মো. হানজালা, দৌলত মিয়া, কামাল সিকদার, জাহেদ মেম্বার, মো. সাইফুদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, চট্টগ্রাম ভ্যালী সভাপতি নিরঞ্জন নাথ মন্টু, বীণা রায়, যতন কর্মকার, মৃদুল কান্তি কর্মকার, জাবেদ হোসেন, শহীদুল ইসলাম, মীর আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও চা শ্রমিকরা।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited